স্বামী বটে!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১০:০১
বিয়ের একদিন পরেই রহস্যজনকভাবে নিখোঁজ বর। দিনরাত খোঁজাখুঁজি করে সন্ধান মিলল না। বাড়ির লোকজন ভয়ানক কিছু ঘটেছে মনে করে থানায় ডায়েরি করার সিদ্ধান্ত নিলো। আর তখই তারা হাতে পেল তাদের ছেলের নিজের হাতের লেখা একটি চিরকুট। সেটি পড়ে তার বাবা-মা জানতে পারলেন, কেউ তাকে অপহরণ করেনি। আসলে নতুন বিয়ে করা  বউ কালো বলে কষ্টে বাড়ি ছেড়েছে সে।
 
দুই পরিবারের পছন্দে বিয়ে হলেও বিয়ের দিন চড়া মেকআপ থাকায় তিনি নাকি বুঝতে পারেননি বউ ‘ফর্সা’ নয়। বাড়ি এসে মেকআপ তোলার পর তিনি ঘটনাটি বুঝতে পেরে তাকে মেনে নিতে পারছেন না। চিরকুটে শুম্ভনাথ নামের ওই যুবক জানিয়ে দেন, তিনি আর কোনোদিন বাড়িতে ফিরবেন না!
 
ঘটনাটি সম্প্রতি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের সুতাহাটায়। তবে পরিবারের আশা তিনি শিগগিরই নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন। বউয়ের গায়ের রঙের চেয়ে তার মনের রঙকে গুরুত্ব দিতে শিখবেন। -জি নিউজ
 
ইত্তেফাক/মোস্তাফিজ