ভারতে পাচারে সময় বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া রাস্তার মোড় থেকে রবিবার ২০টি স্বর্ণের বারসহ সবুজ মিয়া নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি। সবুজ মিয়া বেনাপোলের সাদিপুর গ্রামের শহিদুল ইসলামে ছেলে।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে জানা য়ায়, বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে এক চোরাকারবারী বেনাপোল থেকে সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে। এ ধরণের খবরের ভিত্তিতে আইসিপি বিজিবির সদস্যরা বড়আঁচড়া রাস্তার মোড়ে একটি ইজিবাইক থামিয়ে সবুজ মিয়াকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
IMG0
পরে তার দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৪০ গ্রাম। স্বর্ণগুলি বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
