বাংলাদেশে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান রাষ্ট্রদূতের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩০
ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী দেশটির ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এতে বন্ধু সুলভ দুই প্রতিবেশী দেশের লাভ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
 
সোমবার আসামের গৌহাটিতে ‘গৌহাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার’ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, ‘বাংলাদেশে প্রচুর দক্ষ ও স্বল্প-দক্ষ তরুণ শ্রমশক্তি আছে এবং যৌথ উদ্যোগে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে সরকারের পক্ষ থেকেও নানা প্রণোদনা দেয়া হয়।’ আর এই সুযোগটাই ভারতীয় ব্যবসায়ীদের কাজে লাগানো উচিত বলেও জানান তিনি।
 
ইত্তেফাকে/সেতু