প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বুধবার “ডিজিটাল বাংলাদেশ: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার” বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, একসেস টুইন ফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের যৌথ আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের অধীনে কর্মরত ৬৪জন জেলা শিক্ষা অফিসার এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় শিক্ষার গুণগত মানোন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মনিটরিং, প্রশিক্ষণ ও মেন্টরিং নিশ্চিতকরণের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক।
প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
ইত্তেফাক/আরকেজি
