খুলনা বিভাগীয় সংগঠন ইন গ্রিসের উদ্যোগে অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৩
গ্রিসে প্রবাসী বাংলাদেশীদের প্রাণবন্ত উপস্থিতিতে গত রবিবার খুলনা বিভাগীয় সংগঠন ইন গ্রিসের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গ্রিসে বসবাসরত খুলনাসহ প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় অভিষেক অনুষ্ঠান। পরিচিতি, আলোচনা সভা, গান, নৃত্য, কবিতা সব মিলিয়ে এক অভূতপূর্ব সন্ধ্যা উপভোগ করে গ্রিস প্রবাসীরা।
 
এথেন্সের ভিক্টোরিয়ায় ত্রিয়ানন হলে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন নব গঠিত খুলনা বিভাগীয় সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শফিউল ইসলাম মুকুল। উপদেষ্টা মিজানুর রহমান ও মো. জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহসভাপতি হাজী আহসান উল্লাহ হাসান ও বাংলাদেশ চেম্বার অফ কমার্স সভাপতি আরিফুর রহমান সিরাজ।
IMG0
নব গঠিত বিভাগীয় খুলনা কমিটি ইন গ্রিসের সভাপতি ইমরান হাওলাদার খোকন, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার খান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহসভাপতি মো. আব্দুল খালেক, সহসভাপতি মো. মনির হোসেন, সহসভাপতি হাবিব মিয়া, সহসভাপতি মো. লিটন, সহসভাপতি মো. হাবিব খলিফা, সহসভাপতি মো. মামুন, সহসভাপতি শেখ রমজান, সহসভাপতি হুমায়ুন আহমেদ, সহসভাপতি সিরাজ শিকদার ও মৌসুমি পারভিন, সহসভাপতি হারুন হাওলাদার, সহসভাপতি মোশাররফ হোসেন, কোষাধক্ষ মোহাম্মদ আকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন ও আব্দুল আলিম বকুল, আন্তর্জাতিক সম্পাদক শেখ রুহুল আমিন ও সদস্য সচিব রাজা মুসলিম উপস্থিত ছিলেন। 
IMG1
এ সময় উপস্থতি ছিলেন বাগেরহাট জেলা কমিটি ইন গ্রিসের সভাপতি এইচ এম জাহিদুল ইসলামসহ এথেন্স প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিকতারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা ও লন্ডন থেকে আগত অতিথি শিল্পীরা।