ভাণ্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদযাপিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৬
 
ভাণ্ডারিয়ায় শুক্রবার সন্ধ্যায় জাতীয়পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদযাপন উপলক্ষে যুবসংহতী ও ছাত্রসমাজের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলা আব্দুল হাকিম।
 
এসময় উপস্থিত ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মো. গোলাম সরওয়ার, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, রেজা আহম্মেদ দুলাল, মো. মানিক হাওলাদার, মো. আমির মল্লিক, যুবসংহতীর আহ্বায়ক মো. শহীদুজ্জামান রাজু মল্লিক, মো. মোস্তফা সিকদার, আনোয়ার হালিম, পিকলু হাওলাদার, গিয়াস উদ্দিন দুলাল, রাকিবুল ইসলাম, ছাত্রসমাজের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার, মো. মামুন ফরাজী, মিঠু সিকদার, ওমর ফারুক মনির, কবির মৃধা, লাভলু সরদার, মনোয়ার হোসেন মঞ্জু হাওলাদার, জসিম, উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান সরদার প্রমুখ। 
 
ইত্তেফাক/অারকেজি