ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি চলতি সপ্তাহে তিন দিনের সফরে ভারতে যাবেন। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, সর্বশেষ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করতে রোহানি বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওনা দিবেন। আইএসএনএ আরো জানায়, তিনি গত বছর ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পান।
ভারত ও ইরান যৌথ ভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষিণপূর্ব ইরানের চাবাহার বন্দরটি আগামী ডিসেম্বরের দিকে চালু হবে। এএফপি।
ইত্তেফাক/সেতু
