ভালোবাসা দিবসেই ফেসবুকে ইংরেজিতে ‘আই কুইট’ (আমি চলে গেলাম) লিখে আতহত্যা করেন এক তরুণী। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় বাকুড়া এলাকার এক যুবকের সঙ্গে সাত বছর আগে ফেসবুকে পরিচয় হয় পঁচিশ বছর বয়সী ওই তরণীর। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে বাঁকুড়া চলে যান তরুণী। সেখানে বেশ কিছুদিন প্রেমিকের সঙ্গে থাকেন। পরিবারের দাবি, একদিন ওই যুবকই ফোন করে তাঁদের মেয়েকে নিয়ে যেতে বলেন।
এরপর বাড়ি ফিরে আসে তরুণী। পরে ওই যুবক তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তরুণীর পরিবার জানিয়েছেন, অনেকদিন পর মঙ্গলবার ফের ওই যুবক তরুণীকে ফোন করেন। তারপরই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তরুণী। দুজনের মধ্যে শেষ কি কথা হয়েছিল সেটাই এখন রহস্য!
তার ফেসবুক প্রোফাইল ঘেটে পুলিশ দেখতে পায়, ঘটনার কিছুক্ষণ আগেই ফেসবুকে ওই তরুণী ‘আই কুইট’ লিখে পোস্ট করেছেন। এছাড়াও তার করা একাধিক পোস্ট দেখে পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই আত্মঘাতি হয়েছেন ওই তরুণী।-জি নিউজ।
ইত্তেফাক/কেআই
