হাটহাজারীতে সুপারি গাছ পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২০
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে সুপারি গাছ পড়ে ওয়াইজ রহমান মাহাদী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকনদণ্ডি ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ ধোপার দীঘির পূর্বে মুন্সী মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির কাঠমিস্ত্রি মো. বাবুলের পুত্র। 
 
জানা গেছে, একই বাড়ির মৃত আবদুস সুবহানের পুত্র বাইল্যা বেপরোয়াভাবে সুপারি গাছ কাটছিল। এসময় শিশু মাহাদী সেখানে খেলছিল। হঠাৎ কর্তনকৃত একটি গাছ মাহাদীর গায়ে পড়ে। এসময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য মর্গে প্রেরণ করে।
 
থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. জহির উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে। বাইল্যাকে খোঁজা হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই