‘বন্দুক আইনে ক্রেতার ব্যাকগ্রাউন্ড যাচাই কঠোর করতে সম্মত ট্রাম্প’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪০
 
যুক্তরাষ্ট্রে বন্দুক আইনে কিছুটা সংস্কারে সম্মত আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অস্ত্র বিক্রি করার ক্ষেত্রে ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড যাচাই আরো কঠোর করতে চান।
 
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি রাজ শাহ গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন করনিনের সঙ্গে শুক্রবার কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত একটি বিল আনতে বলেছেন।
 
কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি এর আগে এধরনের একটি বিল আনার কথা বলেছিলেন। ফ্লোরিডার স্কুলে এক বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হওয়ার পর বন্দুক আইন সংস্কার নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। এমনকি রিপাবলিকানরাও বন্দুক আইন সংস্কারের দাবি তুলেছেন। সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর