জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিপুল হোসেন নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত বিপুল হোসেন আক্কেলপুর উপজেলার পুর্বমাতাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জামালগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার দুপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিপুল হোসেন জীব বিজ্ঞানের প্রশ্নপত্র হাতে নিয়ে জামালগঞ্জ পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে মোবাইল ফোনে অন্যান্য পরীক্ষার্থীদের ওই প্রশ্নপত্রের উত্তর সরবরাহ করছিলেন। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মিলনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এএম
