কানাডার বিভিন্ন শহরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত হচ্ছে। প্রবাসী বাঙালিরা নানান স্থানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। টরন্টোর ড্যানফোর্থের ঘরোয়া রেস্টুরেন্ট সংলগ্ন প্রতিবারের মতো এবারো অস্থায়ী শহীদ মিনার করে বিভিন্ন সংগঠন, সংস্থা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একই সাথে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও।
কানাডার রাজধানী সিটি অফ অটোয়া একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইন প্রণয়নে মেয়র জিম ওয়াটসন স্বীকৃতিপত্র দিয়েছে। ইতোপূর্বে ভ্যাঙ্কোভার, আলবাট্রাও অনুরূপ স্বীকৃতি দিয়েছে। আরো জানা গেছে, সিটি অফ মন্ট্রিয়লের মেয়র সু মন্ট গোমারি কানাডা পোস্ট শহীদ মিনারের ছবি সম্বলিত একটি স্মারক ডাক টিকিট প্রকাশের অনুমোদন দিয়েছে।
এদিকে সিটি অফ টরন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে এক আলোচনা সভা হয়। অপর দিকে, অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনকের উদ্যোগে স্থায়ীভাবে টরন্টোস্থ বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থস্থ ২৬০ ডজ রোডের টেলর ক্রিক পার্কে স্থায়ী ভাবে শহীদ মিনার নির্মাণের কাজ এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে, আগামী বছর নির্মাণ কাজ শেষ হবে।
ইত্তেফাক/আরকেজি
