মুম্বাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩
বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাইয়ে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে মুম্বাইয়ের তাজ প্রেসিডেন্ট হোটেলে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহারাষ্ট্র সরকারের প্রটোকল প্রধান শ্রী রাজাগোপাল দেভারা। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন- মুম্বাই বিশ^বিদ্যালয়ের ভাষাতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. অবিনাশ পান্ডে, সোমাইয়া বিদ্যাবিহার ইনস্টিটিউটের অধ্যাপক ড. কনকলতা তিওয়ারি এবং একই ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ড. সত্যেন্দ্র কুমার উপাধ্যায়। 
 
অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি ভিডিওচিত্র আকারে প্রদর্শিত হয়।   
 
মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান তার বক্তব্যে বাংলাদেশের মহান শহীদ দিবসের মর্মস্পর্শী ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। এ সময় তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অমর একুশের স্বীকৃতির পটভূমি ব্যাখ্যা করেন। 
 
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি, জাপান ও ভিয়েতনামের কনসাল জেনারেল, কলাম্বিয়ার অনারারী কনসাল জেনারেলের সহধর্মিনী এবং বাংলাদেশি প্রবাসী নাগরিক মিজ নুসরাত পাই স্ব-স্ব মাতৃভাষায় কবিতা আবৃতি করেন।   
 
ইত্তেফাক/ইউবি