গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কোয়ালিটি অ্যাসুরেন্স ইন হায়ার এডুকেশন বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরিচালকসহ (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আইকিউএসির পরিচালক ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও ডুয়েটের আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা। সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর ১১টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
ইত্তেফাক/আরকেজি
