‘ড্রিমার’ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন ট্রাম্প

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৮
 
যুক্তরাষ্ট্রে ড্রিমার প্রকল্প নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের একটি আপিল প্রত্যাখান করেছে সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে ড্রিমার প্রকল্পে ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রকল্পটি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 
 
শিশু বয়সে যারা যুক্তরাষ্ট্রে এসেছে তাদের অবৈধ বিবেচনা করে বের করে দেওয়ার নির্দেশে সুপ্রিম কোর্টের সমর্থন চেয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সুপ্রিম কোর্ট সেটি সমর্থন করেনি। সুপ্রিম কোর্টের বিচারপতিগন প্রশাসনের আপিল শুনতে অস্বীকার করেন।
 
গত ৯ জানুয়ারি ফেডারেল আদালত দেশজুড়ে ট্রাম্পের ড্রিমার প্রকল্প সিদ্ধান্ত স্থগিত করেন। এর ফলে ডাকা’র অধীনে সাত লাখ অবৈধ অভিবাসী দুই বছর থাকার সুযোগ পাবেন। তবে তাদের পুনরায় আবেদন করতে হবে। রয়টার্স
 
ইত্তেফাক/আনিসুর