রাজশাহীর আদালত চত্বর থেকে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৪
রাজশাহীর আদালত থেকে হ্যান্ডকাপসহ এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
পালাতক আসামির নাম ইব্রাহিম মার্শাল। তার বাড়ি মহানগরীর শিরোইল এলাকায়। সোমবার দিবাগত রাতে বোয়ালিয়া থানা পুলিশ মার্শালকে সন্দেভাজন হিসেবে আটক করে।
 
ওসি হাফিজুর রহমান জানান, আরএমপি অধ্যাদেশের ৩২ ধারায় গ্রেফাতার দেখিয়ে ইব্রাহিমকে আদালতে চালান দেয় বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আদালতে নেয়ার পর পুলিশের কাছ থেকে হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর পরই তাকে গ্রেফাতারের জন্য মহানগর পুলিশ অভিযান শুরু করেছে।
 
ইত্তেফাক/ইউবি