নীল নদের পরিচ্ছন্নতা নিয়ে মজা করায় মিসরীয় শিল্পীর ৬ মাসের জেল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৯
নীল নদের পরিচ্ছন্নতা নিয়ে রসিকতা করায় শিরিন আবদেল ওয়াহাব নামে এক শিল্পীর ৬ মাসের জেল দিয়েছে মিসরের আদালত। তিনি দেশটির খুব জনপ্রিয় একজন শিল্পী একই সঙ্গে দ্যা ভয়েস অব টিভি শো’র বিচারকও। নীল নদের পানির পরিচ্ছন্নতা নিয়ে মজা করে এক ভক্তকে তিনি বলেছিলেন, ‘এই পানি পান করলে জীবাণু পান করা হবে।’
 
এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি কনসার্টে এই কথা বলার জন্য ক্ষমা চান শিরিন। তারপরও তার বিরুদ্ধে মামলা করা হয় গত বছরের নভেম্বরে। তার বিরুদ্ধে এই দণ্ড দিয়ে কায়রোর আদালত বলেছেন, ‘মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে সংগীতশিল্পী শিরিনকে কারাদণ্ড দেয়া হয়েছে।’ 
IMG0
এছাড়াও জামিনের জামানত হিসেবে শিরিনকে পাঁচ হাজার মিসরীয় পাউন্ড দিতে বলেছেন আদালত। তবে এই দণ্ডের বিরুদ্ধে শিরিন আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু