লাইভ টক শো’তে পাখি

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০৯:৪১

 

‘জু ডে’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর কেএফএমবি টিভি কর্তৃপক্ষ সকাল বেলা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানের দুই উপস্থাপক স্টুডিওতে বসে সান দিয়েগো চিড়িয়াখানার পশু-পাখিদের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি নিয়ে কথা বলছিলেন। পশু-পাখিদের নিয়ে লাইভ টক শো চলাকালে হঠাৎ করে উন্মুক্ত সেই স্টুডিওতে ঢুকে পড়ে একটি লাল রঙের সারস। সারসটি এসেই উপস্থাপিকা নিসেলা মেডিনার মাথার উপরে বসে পড়ে।

 

ঘটনার আকস্মিকতায় কিছুটা চমকে গেলেও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে অনুষ্ঠান চালিয়ে যেতে থাকেন নিসেলা মেডিনা। মৃদু হেসে অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। তার এই অবস্থা দেখে নিসেলার সহকর্মী ইরিক কেহনার্ট মজা করতে থাকেন।

 

কয়েক মুহূর্তের মধ্যেই সারসটি নিসেলার মাথা থেকে উড়ে গিয়ে বসে ইরিকের মাথায়। তবে বেশিক্ষণ না বসে দ্রুত ইরিকের মাথা থেকে উড়ে চলে যায় সারসটি। লাইভ টক শো’তে সারসটির এমন মজার উপস্থিতি দর্শকদের বেশ বিনোদন জুগিয়েছে।-এনডিটিভি

 

ইত্তেফাক/মোস্তাফিজ