লিওনেল মেসিকে আটকাতে পারল না আতলেতিকো মাদ্রিদ। খেলার ২৬তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বিদ্যুত্ গতির বাঁকানো ফ্রি-কিকে মেসির চমত্কার গোলে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে অনেক এগিয়ে গেল বার্সেলোনা।
গতকাল রবিবার কাম্প নউয়ে লা লিগায় শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।
স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে চলতি মৌসুমের ২৭ ম্যাচসহ মোট ৩০ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। ২৭ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৯। আতলেতিকোর পয়েন্ট ৬১। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ইত্তেফাক/আনিসুর
