৬০০ গোলের অনন্য এক মাইলফলকে পৌঁছালেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে এই মাইলফলকে পৌঁছান তিনি। সেই সাথে গতরাতের গোলে বার্সেলোনাকেও লা লিগা শিরোপার খুব কাছে পৌঁছে দিয়েছেন।
ম্যাচের ২৬তম মিনিটে নিখুঁত ফি-কিকে দলকে জয়সূচক গোলটি এনে দেন মেসি। এটি ছিলো বার্সেলোনার পক্ষে ৫৩৯ তম গোল। দেশের হয়ে করেছেন ৬১ গোল। সবমিলিয়ে ৬০০ গোলের মাইলফলকে মেসি।
ইত্তেফাক/এএম
