বাংলাদেশের ঋতুরাজ বসন্তের ফুরফুরে বাতাসের ছোঁয়া যেন এসে লেগেছিল কানাডার টরন্টোর ৯ ডজ রোডের রয়েল লিজিওন হলে অনুষ্ঠিত এক বসন্ত মেলায়। 'প্রত্যয়' নামে একটি সংগঠন স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ওই মেলা ও পিঠা উৎসবের আয়োজন করে।
কানাডার তাপমাত্রা শূন্যের কোটায় থাকলেও বসন্তের বাঙালিআনা সাজ দিতে ভোলেননি উপস্থিত দর্শকরা। তাইতো বাসন্তী রঙে নিজেদের পাশাপাশি রাঙিয়ে তোলেন পুরো অনুষ্ঠানস্থল। বাংলা গান আর নানা মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। সঙ্গে ছিল চমৎকার পিঠার আয়োজন।
অপরদিকে একই দিনে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মন্ট্রিয়ল আয়োজন করে জমজমাট বসন্ত উৎসব ও পিঠা মেলা। সেই সাথে চলে নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইত্তেফাক/এসএস
