ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাবিতে মৌনমিছিল

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৫:৩১
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে র‌্যালি ও মৌনমিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মৌনমিছিলটি আইআইসিটি ভবনের সামনে থেকে শুরু ক্যাম্পাসে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-২ এর সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. শহীদুর রহমান, অধ্যাপক ড. রেজা সেলিম, অধ্যাপক ড. জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, কামরুজ্জামান খান প্রিন্স প্রমুখ। 
 
এ সময় শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি বরাবর তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
IMG0
এদিকে বেলা সাড়ে ১১টায় শাবি শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শিক্ষকদের একটি র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  
 
ইত্তেফাক/ইউবি