সিলেটে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ছাড়াও বাম ছাত্র সংগঠনের নেতাকর্মী ও গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে হামালার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। হামলার পরপরই ফরজুল নামে এক তরুণকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষারর্থীরা।
ইত্তেফাক/ইউবি
