ব্যাটিংয়ে নেমেই চাপে ভারত

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২০:৪৭
নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে শ্রীলঙ্কা। বিরাট কোহলিসহ সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতিতে রোহিত শর্মার নেতৃত্বে খেলছে ভারত দল। 
 
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই দুশমন্থ চামিরার বলে জীবন মেন্ডিসের হাতে ধরা পড়েন রোহিত। ওয়ানডাউনে নামা সুরেশ রায়নাও আউট হয়ে যান পরের ওভারে। এবার নুয়ান প্রদীপের বলে বোল্ড হয়ে যান তিনি। মাত্র ১০ রানে দুই উকেট হারিয়ে ভারত এখন রীতিমতো চাপের মুখে রয়েছে।  
 
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ৮ মার্চ। আর ফাইনাল খেলা হবে আগামী ১৮ মার্চ। 
 
ইত্তেফাক/কেআই