বোর্ডের শীর্ষ চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি-অশ্বিন

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১১:২১
 
সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও সিনিয়র অফ-স্পিনার রবিচন্দ্রন রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি ‘এ-প্লাস’ থেকে বাদ পড়েছেন। এই ক্যাটাগরিতে অধিনায়ক বিরাট কোহলিসহ মাত্র পাঁচজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন।
 
বিসিসিআই ঘোষিত নতুন চুক্তির আওতায় সর্বোচ্চ ক্যাটাগরিতে কোহলি ছাড়াও আরো আছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। এই চুক্তির আওতায় এই পাঁচজন খেলোয়াড় প্রত্যেকে বার্ষিক সাত কোটি রুপি করে পাবেন।
 
ধোনি ও অশ্বিন একধাপ নীচে নেমে ’এ ক্যাটাগরিতে রয়েছেন। তাদের সাথে আরো আছেন রবীন্দ্র জাদেজা, মুরালি বিজয়, চেতশ্বর পুজারা, অজিঙ্কে রাহানে ও রিদ্ধিমান সাহা। এই সাতজন খেলোয়াড় বার্ষিক পাঁচ কোটি রুপি পাবেন।
 
এদিকে স্ত্রীর সাথে অশোভন আচরণের দায়ে পেসার মোহাম্মদ সামীর চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। এবারের কেন্দ্রীয় চুক্তিতে সুরেশ রাইনা পুনরায় ফিরলেও যুবরাজ সিং ও তরুণ রিশব পান্টে বাদ পড়েছেন।
 
শীর্ষ ক্যাটাগরি থেকে ধোনির বাদ পড়া প্রসঙ্গে বিসিসিআই এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এটা খুবই স্বাভাবিক যে নির্বাচকরাই এমনটা চেয়েছে। যত বেশী খেলা খেলবে তারা তত বেশী আয় করবে। এই মুহূর্তে তিন ধরনের ফর্মেটে এ-প্লাস ভুক্ত শীর্ষ পাঁচ খেলোয়াড়ই নিজেদের প্রমাণ করে চলেছেন। এই ক্যাটাগরি তাদের প্রাপ্য।
 
ইত্তেফাক/মোস্তাফিজ