বিশ্বকাপের আগামী দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগান তারকা মুজিব উর রহমানকে।
নতুনভাবে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এক বছরের মধ্যে শাহজাদের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছেছে। নতুন ভাবে আইন ভঙ্গের দায়ে শাহজাদকে বাছাইপর্বের দুটি ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। মঙ্গলবার বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে শাহজাদ ২.১.৮ আর্টিকেল ভঙ্গ করার দায়ে দোষী সাব্যস্ত হন।
উল্লেখ্য, আগামী এক বছরের মধ্যে তিন যদি আবারো আইন ভঙ্গেও দায়ে দোষী সাব্যস্ত হয় তবে তার রেকর্ডে আরো আট পয়েন্ট যোগ হয়ে চার ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়বেন শাহজাদ।
ইত্তেফাক/মোস্তাফিজ
