দেশবাসীর কাছে দুর্নীতি রোধের উপায় নিয়ে প্রশ্ন মোদীর

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৯:৫৫
দুর্নীতি রোধে এবার এক অভিনব পন্থা বেছে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি কী করে রোধ করা যাবে, খোদ জনতার উদ্দেশেই ছুড়ে দিলেন এমন এক প্রশ্ন। জানা গেছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে তৈরি ‘মাইগভ’ ওয়েবসাইটে ঘটা করে এই নিয়ে জনতার মতামত চাওয়া হয়েছে।
 
এতে বিরোধী দল কংগ্রেসের এক নেতা বলেছেন, ‘যাক, শেষ পর্যন্ত তিনি মানলেন, দুর্নীতি রয়েছে। এত দিন তো এটাই স্বীকার করতে চাইছিলেন না।’ নীরব মোদী নিয়ে মোদী নীরব কেন, রাহুল গান্ধী তা নিয়ে কটাক্ষ করছেন। এতে মেহুল চোস্কীকে সুবিধা পাইয়ে দেয়ার জন্য পি চিদাম্বরমের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকেও দায়ী করেছে বিজেপি।
 
ইত্তেফাক/সেতু