টাইগারদের সংগ্রহ ১৩৯

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২১:২৭
নিদহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। ভারতের জয়ের লক্ষ্য ১৪০।
 
কলম্বোর প্রোমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ইনিংসের তৃতীয় ওভারে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তখন দলীয় রান ২০। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে টাইগাররা।
 
বাংলাদেশের হয়ে লিটন দাস সর্বোচ্চ ৩৪ রান ও সাব্বির রহমান ৩০ রান সংগ্রহ করেন। ভারতের হয়ে উনাদকাট ৩ ও শংকর ২ উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/ রেজা