বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্যাচটি শনিবার নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলল টাইগার বাহিনী। নিদাহাস ট্রফিতে ভাল জায়গায় থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিততে হত বাংলাদেশকে। জয়টা সহজ ছিল না বাংলাদেশের জন্য।
প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ২১৫ রানের টার্গেট রাখে শ্রীলঙ্কা। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।
আর এর পরই নতুনরূপে দেখা দেন ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। ৩৫ বলে ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে নাগিন ডান্স করতে দেখা যায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। মুশফিকুরের নাগিন ডান্সের ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পরই একের পর এক মজার টুইট করতে থাকেন সমর্থকরা।
ইত্তেফাক/কেআই
