রাকসু নির্বাচনের দাবিতে আলোকচিত্র

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৬:১২
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে আলোকচিত্র প্রদর্শন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো আমিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি এ.এম. শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, সদস্য শাকিলা প্রমুখ।
 
বক্তারা বলেন, এই প্রদর্শনী ছাত্রদের মাঝে রাকসু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে। রাকসু সম্পর্কে ছাত্ররা আরো ভালো করে জানতে পারবে। রাকসুর সব নথিপত্র নিয়ে একটা সংগ্রহশালা রাকসু ভবনে থাকা দরকার বলেও বক্তারা মন্তব্য করেন।
 
উল্লেখ্য, গত ২৮ বছর ধরে রাকসু নির্বাচন হয়নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন সময় নির্বাচনের দাবি করে আসছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচনের জন্য উপযুক্ত সময় এখনো হয়নি বলে দাবি করেন।
 
ইত্তেফাক/এসএস