শ্রীলঙ্কাকে হারাতে ভারতের প্রয়োজন ১৫৩ রান

আপডেট : ১২ মার্চ ২০১৮, ২২:৫১
নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে ভারতকে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যমাত্রা ছূড়ে দিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ১৯ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করে। 
 
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হওয়ায় খেলা ১৯ ওভারে নামিয়ে আনা হয়। শুরুতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। মেন্ডিস ৩৮ বল থেকে তিনটি চার ও তিনটি ছক্কার মারে করেন ৫৫ রান। ভারতের বোলারদের মধ্যে শারদুল ঠাকুর ২৭ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন।  
 
লিগের প্রথম পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত ২টি করে ম্যাচ খেলেছে। প্রত্যকেই ১টি করে ম্যাচ হেরেছে ও জিতেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারের লজ্জা দেয় বাংলাদেশ। 
 
 
 
ইত্তেফাক/কেআই