বিশ্ব ঘুরে দেখার নেশা ছিল বরিশালের পিয়াসের। গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে ফাইনাল পরীক্ষা দেয়ার পর তাই নেপাল ভ্রমনে গিয়েছিলেন তিনি। এর আগেও বিভিন্ন দেশ ঘুরেছেন। নেপালে বেড়ানোর উদ্দেশ্যে তিনি ইউএস-বাংলার বিমানটিতে উঠেছিলেন।
বিকালে পরিবারের সদস্যরা জানতে পারে নেপালের বিমান দুর্ঘটনার কথা। তবে এখন পর্যন্ত পিয়াসের ভাগ্যে কি ঘটেছে সে ব্যাপারে নিশ্চত নন তারা। বেসরকারি একটি টেলিভিশনে পিয়াসের ছবি দেখানো হয়েছে বলে পরিবারের এক সদস্য দাবি করেছে। পিয়াস দুই ভাইবোনের মধ্যে বড়। ছোট বোন শুভ্রা রায় বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ইংরেজী প্রথ বর্ষের ছাত্রী। বিমান দুর্ঘটনার পর গফুর সড়কের বাড়িতে চলছে পরিবার শোকের মাতম!
ইত্তেফাক/নূহু
