টরন্টোতে প্রশাসনিক কাজে বাংলা চিঠি!

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৫:২৯
কানাডার বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে বাংলাদেশ, বাংলা ভাষাকে সম্মান দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিটি অব টরন্টোর 'টরন্টো কমিউনিটি কনসালটেশন মিটিং'-এর প্রশাসনিক কাজে একটি চিঠি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় বিতরণ এবং প্রেরণ করেছে।
 
উল্লেখ্য, নগরের উন্নয়ন এবং পরিকল্পনা বিষয়ে গত ৬ মার্চ মিটিং আহ্বান করেছেন স্থানীয় কাউন্সিলর-দ্বয় জ্যানেট ডেভিস আর মেরি মার্গারেট ম্যাকমাহন।
 
আরো আনন্দের বিষয়, এই স্বাধীনতার মাস মার্চ মাসকে কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার গত বছর থেকে আনুষ্ঠানিক ভাবে 'বাংলাদেশ হ্যারিটেজ মান্থস' ঘোষণা করেছে।
 
বিদেশে এই সরকারি চিঠিটি খোলার সাথে সাথেই মনে হবে- গৌরবোজ্জ্বল বাংলা বর্ণমালার পাঁপড়ির সৌরভ ছড়িয়ে যাচ্ছে।
 
উল্লেখ, গতবার অন্টারিও সরকারের বাজেটও অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছিলো।
 
ইত্তেফাক/এসএস