নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন আবু হায়দার রনি।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। লিগের প্রথম পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিলো ভারত। আজ জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আর ভারত জিতলে ফাইনাল নিশ্চিত করে ফেলবে রোহিতের দল।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম।
ইত্তেফাক/কেআই
