বাংলাদেশের লক্ষ্য ১৭৭ রান

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:৪৮
বাংলাদেশকে জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট দিয়েছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ভারত নির্ধারিত ওভার শেষে তিন উইকেটে ১৭৬ রান করে ভারত।
 
ভারতের প্রথম উইকেটের পতন হয় ১০ম ওভারের পঞ্চম বলে। দলীয় ৭০ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হন রুবেল হোসেন। ২৭ বল থেকে পাঁচটি চার ও একটি ছক্কার মারে ৩৫ রান করা ধাওয়ানকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি।
 
এরপর শেষ ওভারে বাকি দুটি উইকেটের পতন ঘটে। শেষ ওভারের প্রথম বলে ৩০ বলে ৪৭ করা রায়না সৌম্যর হাতে ধরা পড়েন। অপরদিকে ইনিংসের শেষ বলে রান আউট হন রোহিত শর্মা। ৬১ বল থেকে পাঁচটি চার ও পাঁচটি ছক্কার মারে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত। ২৭ রান দিয়ে দুটি উইকেট নেন রুবেল। 
 
লিগের প্রথম পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিলো ভারত। আজ জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আর ভারত জিতলে ফাইনাল নিশ্চিত করে ফেলবে রোহিতের দল। 
 
ইত্তেফাক/কেআই