ভিয়েতনাম বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:৩৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। 
 
দিবসটি উদযাপন উপলক্ষে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।  
IMG0
এ সময় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি