প্রেমাদাসার নতুন পিচে হবে ফাইনাল খেলা

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:০৬
নিদাহাস ট্রফির ফাইনালে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলোম্বোর প্রেমাদাসার স্টেডিয়ামে।
 
প্রেমাদাসার একটি নতুন পিচে অনুষ্ঠিত হবে আজকের ফাইনাল ম্যাচ। 
 
পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ব্রেট লী বলেন, পিচে ঘাসের আস্তরণ আছে। খুবই শক্ত। নতুন বলে দারুণ মুভমেন্ট হবে। তবে ধীরে ধীরে পিচে স্পিনাররাও কিছুটা টার্ন পাবে। স্লোয়ার বাউন্সার কার্যকর হতে পারে। এ পিচে ১৮০/১৯০ রান হতে পারে শক্তিশালী স্কোর।
 
এদিকে ফাইনালের গুরুত্বপূর্ণ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
 
ইত্তেফাক/রেজা