উইনিং কম্বিনেশন ঠিক রেখেছে বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:২৩
নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজে উইনিং কম্বিনেশন ঠিক রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে যে দল নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা, আজ ফাইনালেও একই একাদশ নিয়ে খেলছেন তারা। 
 
টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এই ম্যাচ অবশ্যই চাপের। অধিক স্কোরই এক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে পারে। আশা করছি সেটা হবে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা আবেগকে নিয়ন্ত্রণে রাখছি। শেষ চারটি ম্যাচেই আমাদের লক্ষ্য ছিল জয়। কিন্তু ভারতের বিপক্ষে আমাদের বিপক্ষে সেরাটা খেলতে হবে। আমরা একই দল নিয়ে খেলছি এই ম্যাচে। 
 
বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
 
ইত্তেফাক/কেআই