‘আবেগ নিয়ন্ত্রণে আছে’

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:৪৪
নিদাহাস ট্রফির টি-টোয়েন্টি সিরিজে আগের ম্যাচেই মাঠে আবেগ উগড়ে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শেষ ওভারে একটি নো বল না দেয়াকে কেন্দ্র করে দলের সবাইকেই মাঠ থেকে বেরিয়ে আসার সংকেত দেন তিনি। দলের সদস্যরা প্রতিপক্ষের সঙ্গে বিতণ্ডায় জাড়িয়ে যান। আম্পায়ারের সঙ্গেও হয় বসচা। 
 
তাই ফাইনাল ম্যাচে টস শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিবকে ভাষ্যকার একটু রসিকতা করে বলেন, আপনাদের আবেগ কি নিয়ন্ত্রণে? জবাবে সাকিব বলেন, অবশ্যই সব আবেগ নিয়ন্ত্রণে আছে। 
 
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে কাঁদিয়ে ভারতের বিপক্ষে খেলছে টাইগাররা। আজ এই ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। 
 
বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান মিরাজ।
 
ইত্তেফাক/কেআই