রোনালদো চার গোলে রিয়ালের বড় জয়

আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১১:০৬
 
ক্রিশ্চিয়ানো রোনালদোর চার গোলের সুবাদে জিরোনার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ৬-৩ গোলে হারায় রিয়াল।
 
প্রথমবারের মতো লা লিগায় খেলতে আসা জিরোনা গত অক্টোবরে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলো।
 
২৯ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ থেকে বার্সেলোনার পয়েন্ট ৭৫। ৬৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
 
ইত্তেফাক/এএম