জম্মু-কাশ্মিরে সেনা অভিযান, নিহত ৫ জঙ্গি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৪

ভারতের জম্মু-কাশ্মিরে সেনা অভিযানে কমপক্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। খবর এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রবিবার সকালে সোপিয়ান জেলার কাপরান বাটাগান্ড এলাকায় সেনা অভিযানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ জঙ্গি নিহত হয়। সেনারা জানায় ওই এলাকায় আরো কয়েকজন জঙ্গির অবস্থান আছে।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সেনাদের একটি দল সোপিয়ান  জেলার ওই অঞ্চলে অভিযান শুরু করে। এতে সেনাদের লক্ষ করে গুলি ছুঁড়ে জঙ্গিরা। সেনাদের পাল্টা আক্রমণে নিহত হয় ৫ জঙ্গি। 

সেনাদের অভিযান এখনো অব্যাহত আছে বলে জানানো হয়। 

ইত্তেফাক/এসআর