সাতটি সদস্য দেশের অর্থনৈতিক কল্যাণের জন্যই বিমস্টেককে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশেল রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী।
নয়াদিল্লিতে বিবিআইএন ও বিমস্টেক : সম্ভাবনা ও চ্যালেঞ্জ, শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি। বঙ্গোপসাগর তীরবর্তী সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিমস্টেকের যাত্রা শুরু হয়েছিল। রাষ্ট্রদূত বলেন, সমান সুযোগের ভিত্তিতে সদস্য দেশগুলোর মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করা যেতে পারে।
সংস্থাটির সদস্য দেশ মিয়ানমারকে আগামী কয়েক মাসের মধ্যেই রোহিঙ্গা ফেরত নেয়ার আহ্বানও জানান সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি বলেন, মানবতা এবং দেশ ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারের অবশ্যই তাদেরকে ফেরত নেয়া উচিত। কারণ তাদের নিজ দেশে সসম্মানে বসবাস করার অধিকার আছে।
ইত্তেফাক/কেআই
