সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:২৫
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. গিয়াস উদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দুপুর ১২টার দিকে আবাহা হামিচ আল বোরিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় প্রবাসী বাংলাদেশি নাজিম উদ্দিন জানান, সৌদির আবাহা হামিচ আল বোরিদ সড়কে দ্রতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
নিহত গিয়াস উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ার মো. কালুর ছেলে।
 
ইত্তেফাক/এসএস