কাওয়াসাকি মোটরসাইকেল এখন বাংলাদেশে

আপডেট : ২১ মার্চ ২০১৮, ২২:২৪
এশিয়ান মোটরবাইক লিমিটেডের সহযোগিতায় বুধবার চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে প্রবেশ করলো কাওয়াসাকি।
 
রাজধানীর গুলশানে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওয়াসাকি হেভি ইন্ডাস্টিজ লি. এর মোটরসাইকেল অ্যান্ড ইঞ্জিন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার জিন ইনোয়ে। আপাতত বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কেএলএক্স-১৫০, দি-ট্রেকার, জেড-১২৫ প্রো, কেএসআর-১১০ প্রো মডেলের চারটি মোটরসাইকেল।
 
 
কাওয়াসাকি মোটরসাইকেল বাজারজাত সংক্রান্ত সকল কর্মকাণ্ডে এশিয়ান মোটরবাইকস লিমিটেডকে প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক কসুকে ইয়শিদা, পরিচালক আরমান রশিদ ও জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম।
 
ইত্তেফাক/আরকেজি