বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতির নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার।
অনুষ্ঠানে কুমিল্লা থেকে আগত নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
ইত্তেফাক/আরকেজি
