ভারত যেতে অপেক্ষার প্রহর শেষ হলো সাবিনা-কৃষ্ণার

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৭:০৯
ভারতের প্রমীলা ফুটবল লিগে খেলতে শেষ পর্যন্ত ভিসা পেলেন দুই বাংলাদেশি ফুটবলার সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। তামিলনাড়ুর দল সেথু এফসির হয়ে খেলবেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সাবেক অধিনায়ক ‍কৃষ্ণা।
 
রবিবার ভারতীয় হাইকমিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাবিনা ও কৃষ্ণা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করে ভিসা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। হাইকমিশনার তাদেরকে শুভ কামনা জানিয়েছেন। 
 
ভারতে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেও ক্লাবগুলোকে বিদেশি ফুটবলার নিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়ার বাধ্যবাধকতা আছে। সেটি পূরণ না হওয়ায় ভারতের ভিসা পেতে দেরি হয় এই দুজনের। আজ রবিবার থেকে লিগ শুরু হবে। ২৬ মার্চ সাবিনা ও কৃষ্ণাদের ম্যাচ। এর আগে মালদ্বীপে নৈপুণ্য দেখানো সাবিনা ভারতের কোনো ক্লাবের হয়ে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন। 
 
ইত্তেফাক/কেআই