সময়টা একদমই ভালো যাচ্ছেনা ভারতীয় পেসার মোহাম্মদ শামির। স্ত্রী হাসিন জাহানের নানা অভিযোগে জর্জরিত শামি এবার পড়েছেন সড়ক দুর্ঘটনায়। রবিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেরাদুন থেকে ব্যক্তিগত গাড়িতে দিল্লি যাচ্ছিলেন তিনি। এসময় একটি ট্রাকের সঙ্গে শামির গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন শামি। প্রায় ১০ টি সেলাইও পড়েছে সেখানে। শঙ্কামুক্ত শামি এখন দেরাদুনে একটি বেসরকারী হাসপাতালে বিশ্রামে আছেন।
শামির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছেন তার স্ত্রী হাসিন জাহান। শামির বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতন থেকে শুরু করে পরকীয়া প্রেম, এমনকি ম্যাচ পাতানোরও অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথমে তাকে নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিলেও পরে তদন্ত সাপেক্ষে তাকে চুক্তিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
ইত্তেফাক/রেজা
