গণহত্যা দিবস উপলক্ষ্যে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২১:০৫
১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত মানব ইতিহাসের অন্যতম বর্বরতম গণহত্যা সম্পর্কে ব্রাজিলের জনগণের সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জনমত গড়ে তোলার দীর্ঘমেয়াদী প্রচারণার অংশ হিসাবে ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ দূতাবাস এক সেমিনারের আয়োজন করে। ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আয়োজিত এ সেমিনারের আলোচ্য বিষয় ছিল ‘Bangladesh: A Jouey from the Devastation of 1971 Genocide to a Developing Country in 2018’.
 
বিভাগের হলরুসে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী সেমিনারে অংশ নেন। ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত এ নির্মম গণহত্যা সম্পর্কে ব্রাজিলের এমনকি শিক্ষিত জনগনেরও তেমন কোন ধারণা নাই। সেমিনারটি বাংলাদেশের গণহত্যা নিয়ে আয়োজিত হলেও গণহত্যা ছাড়াও বাংলাদেশের সমসাময়িক উন্নয়ন প্রক্রিয়া নিয়েও অংশগ্রহণকারীদের  মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ করা যায়। এছাড়াও রোহিঙ্গা, ভারত, পাকিস্তান ইত্যাদি বিষয়েও নানা প্রশ্ন উঠে আসে প্রশ্নোত্তর পর্বে।
 
সেমিনারের মূল আলোচক ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান তাঁর আলোচনায় বাংলাদেশের গণহত্যার প্রেক্ষাপট বর্ণনা করেন।
 
ইত্তেফাক/কেআই