কূটনৈতিক পাসপোর্ট ছাড়াই গিয়েছিলেন ব্যক্তিগত সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদন খাকান আব্বাসি। তাই নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পোশাক খুলিয়ে দেহ তল্লাশি করা হয়েছিল তাকে। দিল্লিতে মার্কিন দূতাবাসের উপ মুখপাত্র আলেকজান্ডার ম্যাকলারেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
এ সপ্তাহের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও’য় দেখা যায়, নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এক জন সাধারণ বিদেশি নাগরিকের মতো পোশাক খুলিয়ে দেহ তল্লাশি করা হচ্ছে পাক প্রধানমন্ত্রী আব্বাসির। তাঁর কোট খোলানো হয়। খোলানো হয় তাঁর প্যান্টের বেল্ট। পাক প্রধানমন্ত্রী আব্বাসিকে পরে প্যান্টের বেল্ট বাঁধতে বাঁধতে বেরিয়ে আসতে দেখা যায়। পরে পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, অসুস্থ বোনকে দেখতে ব্যক্তিগত সফরে আমেরিকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী আব্বাসি।
সে বিষয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ম্যাকলারেন বলেন, ‘কূটনৈতিক পাসপোর্ট ছাড়া যদি কোনও রাষ্ট্রপ্রধান ব্যক্তিগত সফরে আমেরিকায় যান, তাহলে তাঁকে এক জন সাধারণ বিদেশি নাগরিক হিসাবেই দেখা হবে। সে ক্ষেত্রে আমার, আপনার মতো তাঁদেরও মার্কিন বিমানবন্দরগুলিতে নিরাপত্তা বেষ্টনী পেরনোর জন্য যাবতীয় নিয়মকানুন মেনে চলতে হবে। সরকারি সফরে গেলে বিষয়টি অন্যরকম হতো।’
ইত্তেফাক/কেআই
