মোনাকোকে হারিয়ে ফরাসি লিগ কাপের টানা পঞ্চম শিরোপা ঘরে তুললো পিএসজি। ডি মারিয়া ও কাভানির গোলে শনিবার রাতে ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে উনাই এমেরির দল।
প্রথমার্ধের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন কাভানি। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। ৮৫তম মিনিটে এমবাপের বাড়ানো বল ধরে পিএসজির জয় নিশ্চিত করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি।
ইত্তেফাক/এএম
